বরিশালে ২৪ ঘন্টায় ৭ পু‌লিশসহ ১৪জন ক‌রোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ২২:১৯
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ২২:১৯
  • 773 বার পঠিত
বরিশালে ২৪ ঘন্টায় ৭ পু‌লিশসহ ১৪জন ক‌রোনায় আক্রান্ত
২

বরিশালে গত ২৪ ঘন্টায় ৭ পু‌লিশসহ আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২০৮ জনে। আক্রান্তদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন। একজন নার্স সুপারভাইজার বয়স (৪৮) অন্য জন পুরুষ ব্রাদার বয়স (৩০), বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন । তার মধ্যে একজন পুলিশের সিভিল সদস্য। আক্রান্ত ৭ জ‌নের সবাই পুরুষ বয়স (৫২, ৫২, ৪৮, ৪৪, ৪৩, ৩৫, ২৬), একজন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ (৪৮), একজন গৌরনদী উপজেলার বাসিন্দা পুরুষ (৪৮), একজন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ (৫৬), জিয়া সড়ক নথুল্লাবাদ এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৪০), সাগরদী ধান গবেষনা রোড এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৫) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আজ ২৮ মে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৪ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৫৯ জন নারী এবং ১৪৯ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৫ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১৫৯ জন, ৫০ থেকে তার উর্ধে ৩৪ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১৫১, সদর উপজেলা ৪জন (রায়পাশা কড়াপুর, জাগুয়া, চরকাউয়া এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, উজিরপুর ১১জন, মেহেন্দীগঞ্জ ৬জন, বাকেরগঞ্জে ৭জন, হিজলা ৪জন, মুলাদী ৪জন, বানারীপাড়া ৩জন, আগৈলঝাড়া ৩জন এবং গৌরনদীতে ৩জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য আজ ২৮ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের একজন নার্সদের সুপারভাইজার এবং নার্স আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১২ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ১জন নার্সদের সুপারভাইজার, ১৫ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট, ১ জন শেবাচিমের স্টোরকিপারসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বরিশাল জেলায় মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হয়ে ১ জন ব্যক্তি গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581