বরিশাল আইএইচটিতে মধ্যরাতে ছাত্র নির্যাতন

  • আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ২০:২০
  • 985 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ২০:২০
  • 985 বার পঠিত
বরিশাল আইএইচটিতে মধ্যরাতে ছাত্র নির্যাতন
২

স্টাফ রিপোর্টার \ বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বয়েজ হোস্টেলে গভীর রাতে মো. সালাহউদ্দিন নামের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে বলে জানায় হোস্টেলের অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একইসঙ্গে কমিটিকে তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আহত মো. সালাউদ্দিন ডেন্টাল অনুষদের পুরনো প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। তিনি হোস্টেলের ৪১৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন, দেবজিৎ, সৈকত, শীর্ষেন্দু ও মুকিতসহ বেশ ক’জন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সালাউদ্দিনের কক্ষে যায়। এসময় বিনা কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে তারা। একপর্যায়ে সালাউদ্দিন তার কক্ষের দরজা আটকে দিলে তার বিরোধীরা দরজা ভেঙে প্রায় এক ঘণ্টা ধরে তাকে মারধর করে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দিনকে গুরুত্র আহত অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।
ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মারধরের শিকার ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, হোস্টেলের ডাইনিং দখল নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ের তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581