বরিশাল ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি ॥ তোলপাড় ॥ ১৪ পুলিশ বরখাস্ত

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২২, ০৬:৩৯
  • 423 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২২, ০৬:৩৯
  • 423 বার পঠিত
বরিশাল ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি ॥ তোলপাড় ॥ ১৪ পুলিশ বরখাস্ত
২

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় এরই মধ্যে ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু বরখাস্তই নয়, ডিউটি পালনে গাফিলতির অভিযোগে এদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) গফফার হোসেন, এসআই ছগির হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল ইকবাল, কনস্টেবল কামাল, কনস্টেবল আবদুল হক রানা, কনস্টেবল মুরছালিন, কনস্টেবল নয়ন, কনস্টেবল অমৃত, কনস্টেবল মেহেদী এবং উজিরপুর থানার এসআই মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল সোহেল রানা এবং কনস্টেবল ইমরান হোসেন। সাময়িক বরখাস্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে ডিআইজি কার্যালয় সূত্র জানিয়েছে।
ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, গত ২ জুন ভোরে পুলিশের বরিশাল বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ‘অজ্ঞাতনামা’ চোর মোটরসাইকেল চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে উজিরপুর ও গৌরনদী ও ভাঙ্গা থানা অতিক্রম করে। এ মহাসড়কে রাতে যাদের দায়িত্ব পালনের কথা ছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন না করায় চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বরিশাল রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি এখানে যাদের ডিউটি ছিল, তাদের গাফিলতির কারণেই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই কর্তব্য পালনে গাফলতি থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে ডিআইজ অফিস থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়। দুবৃত্তদের ধরতে চিরুনী াভিযান চলছে। সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। মহাসড়কের প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581