বরিশাল-ঢাকা ঈদ যাত্রায় লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ১৮:৩১
  • 766 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ১৮:৩১
  • 766 বার পঠিত
বরিশাল-ঢাকা ঈদ যাত্রায় লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা
২

অনলাইন ডেস্ক।। করোনার সংক্রমণ এড়াতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এছাড়াও লঞ্চে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নির্দেশ দেয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ-প্রশাসনের এক যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন, লঞ্চ মালিক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমল হুদা মিঠু সরকার, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মো. শাহজাহান এবং লঞ্চ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঈদ যাত্রায় করোনার সংক্রমণ এড়াতে লঞ্চগুলোকে যাত্রার পূর্বে এবং যাত্রা শেষে অবশ্যই জীবাণুনাশক পানি স্প্রে মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সকলের যাত্রীদের মাস্ক এবং যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা, লঞ্চের ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করা,

যাত্রার আগে যাত্রীদের টিকেট সংগ্রহ করা, তৃতীয় শ্রেণির যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রেখে ডেকে বসার ব্যবস্থা করা, টার্মিনালের বাইরে তৃতীয় শ্রেণির যাত্রীদের জন্য আলাদাভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। এই সিদ্ধান্ত অমান্যকারী লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় ওই সভায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581