বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু

  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৩, ২২:৩৪
  • 227 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৩, ২২:৩৪
  • 227 বার পঠিত
বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু
২

ঘূর্ণিঝড় হামুন’র প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন ।

তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করেন সংশ্লিষ্টরা।
এর আগে ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন এবং রাত ১টার দিকে এটি শান্ত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। হামুনের প্রভাবে মঙ্গলবার দিনভর বরিশালের আকাশ মেঘলা ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581