বরিশাল নগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা গ্রহণ

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ০৮:২৮
  • 709 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ০৮:২৮
  • 709 বার পঠিত
বরিশাল নগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা গ্রহণ
২

বরিশাল নগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে এক তরুণীর করা ধর্ষণের লিখিত অভিযোগ মামলা হিসেবে এজাহারভুক্ত হয়েছে। বুধবার রাতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে নগরের বিমানবন্দর থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, গত সোমবার রাতে ওই তরুণী লিখিত অভিযোগপত্র থানায় জমা দেওয়ার পর প্রাথমিক তদন্ত করা হয়। এরপর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। মামলাটির ক্রমিক নম্বর ১৩। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুসারে চলবে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
লিখিত অভিযোগে ওই তরুণী উল্লেখ করেন, বরিশাল নগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে তাঁর (তরুণী) আট বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সূত্র ধরে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর তরুণীর বাড়িতে বেড়াতে গিয়ে তাঁকে ধর্ষণ করেন জসিম উদ্দিন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের মাধ্যমে তাঁর গর্ভপাত করানো হয়।
ওই তরুণীর দাবি, চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় তাঁর (তরুণীর) বাড়িতে গিয়ে সারা রাত থাকেন জসিম উদ্দিন। এ সময় তাঁকে তিনবার ধর্ষণ করেছেন। এরপর থেকে বিয়ের জন্য চাপ দিলে জসিম উদ্দিন রাজি হচ্ছিলেন না।
নগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলেন, ‘ওই তরুণী আমার আত্মীয়। আমি সম্প্রতি বিবাহ করেছি। এরপর থেকে ওই তরুণী ষড়যন্ত্র করে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং আমাকে ফাঁসানোর জন্য এসব করছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581