বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৬৬, মৃত্যু ১৫

  • আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ০৬:৩২
  • 688 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ০৬:৩২
  • 688 বার পঠিত
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৬৬, মৃত্যু ১৫
২

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত) ১ হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষায় ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনায় ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫০ জনের। এই সময়ে করোনায় ২ জন এবং উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে।
২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভাগের শনাক্ত রোগীর সংখ্যা ১৫০ থেকে ২৭৪–এর মধ্যে সীমাবদ্ধ ছিল।
স্বাস্থ্য বিভাগ বলছে, ঈদের ছুটির কারণে গত চার দিনে এই বিভাগে নমুনা সংগ্রহ কম হয়েছে। তাই শনাক্তের সংখ্যাও কম ছিল। কিন্তু শনাক্তের হার কম ছিল না।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন ৭৬৬ জনের মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৭৩ জন (এ নিয়ে মোট ১১ হাজার ৩০২ জন), পটুয়াখালীতে নতুন ১০৬ জন (এ নিয়ে মোট ৩ হাজার ৫৫৯ জন), ভোলায় নতুন ১০২ জন (এ পর্যন্ত মোট ২ হাজার ৯৬৯ জন), পিরোজপুরে নতুন ৫৯ জন (এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৩০ জন), বরগুনায় নতুন ১১৯ জন (এ নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫০৭ জন) এবং ঝালকাঠিতে নতুন ১০৭ জন (মোট ৩ হাজার ৬৪৪ জন)। এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে এই বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯১১ জন।
২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন চারজন। তাঁদের দুজন পিরোজপুরের এবং বাকি দুজন বরিশাল ও ঝালকাঠিতে। এ নিয়ে বিভাগে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৪২০ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581