বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত / ১৩ মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২১, ০১:৫৭
  • 688 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২১, ০১:৫৭
  • 688 বার পঠিত
বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত /   ১৩ মৃত্যু
২

ব‌রিশাল বিভা‌গে গত একদিনে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত রেকর্ড। একই সময়ে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট মারা গেছেন ১৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৯৬ জন। গত একদিনে কারোনায় মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১৬ জন।

দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় নতুন ১৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৬৭৪ জন। গত একদিনে ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন।

পিরোজপুর জেলায় নতুন শনাক্ত হয়েছেন ১৬০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৩ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮১ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪৩ জন। গত একদিনে ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন।

ভোলায় নতুন শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন। গত একদিনে কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন।

বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। গত একদিনে ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581