বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে সড়কে ফেলে গেল প্রতিপক্ষ

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ০০:৩৮
  • 1536 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ০০:৩৮
  • 1536 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে সড়কে ফেলে গেল প্রতিপক্ষ
৩

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রলীগ নেতাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ ডিসেম্বর) রাত সোয়‍া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভোলার রাস্তায় এ‍ই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর ‍নাম আহমেদ সিফাত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ববির গণিত বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

 

আহত শিক্ষার্থীর মতে, রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা তাকে এই হামলা চালিয়েছে। হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রফিক হাওলাদারকে চিহ্নিত করতে পেরেছে বলে দাবি আহতদের।এদিকে এই হামলার প্রতিবাদে রাতে‍ই ক্যাম্পাসে ঝাটিকা মিছিল করেছে সিফাত সমর্থক ছাত্রলীগ কর্মীরা।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- গণিত বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আহমেদ সিফাত ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের আলীম সালেহী ভোলার রাস্তায় আড্ডা দিচ্ছিলো। হঠাৎ তিনজন যুবক এসে আহমেদ সিফাতকে এলোপাথারি আঘাত শুরু করে। তখন সঙ্গে থাকা আলীম সালেহী প্রতিবাদ করতে গেলে তাকেও আঘাত করা হয়। হামলার একপর্যায়ে বহিরাগত একজন ক্ষুর দিয়ে কোপানো শুরু করে। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে সিফাতকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে শেরে বাংলা মেডিকেলে নিয়ে যায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581