বরিশাল মহানগর জামায়াতের আমির-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

  • আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ০৫:৩৪
  • 240 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ০৫:৩৪
  • 240 বার পঠিত
বরিশাল মহানগর জামায়াতের আমির-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
২

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ৭ বিএনপি- জামায়াত নেতাকর্মীকে গেস্খফতার করেছে পুলিশ। এদেও মধ্যে এক ছাত্রদল নেতাকে রাজধানীর ঢাকায় বিএনপির মহাসমাবেশে দিন পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে মাইনুল হাসান সড়ক (আগরপুর রোড) থেকে ছাত্রদল নেতা তুষারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মহানগর জামায়াতের আমিরসহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাতে জামায়াতের নেতাকর্মীরা নগরীর পোর্ট রোড এলাকায় ঝটিকা মিছিল করেছেন।
ঐাদেও গেস্খফতার করা হয়েছে তারা হচ্ছেন – মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৫৪), জামায়াত কর্মী সাইদুল আলম (৫১), ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি তুষার, বিএনপি কর্মী আবু জাফর (৫০), সোহেল (৪৩), রুবেল খান এবং মিঠুন খান।
পুলিশ জানায়, শনিবার ঢাকায় সংঘর্ষের সময় লাঠি হাতে তুষারের ছবি পুলিশের কাছে রয়েছে। তার পরিচয় নিশ্চিত হয়ে রাত ৮টার দিকে মাইনুল হাসান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মো. শাহে আলম সাংবাদিকদের জানান, মহানগরের আমির বাবর ও কর্মী সাইদুলকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারী শনাক্তের কাজ চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581