বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনারের মৃত্যু

  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৭:৫৭
  • 705 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৭:৫৭
  • 705 বার পঠিত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনারের মৃত্যু
২

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’ ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মোহাম্মদ আনিসুল করিম গাজীপুর জেলা সদরের বরুদার মুসলিমাবাদ রোড এলাকার মো. ফাইজউদ্দিন আহমেদের ছেলে। তার মৃত্যুতে বরিশাল পুলিশে শোক নেমে এসেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর শারীরিক ও মানসিক অসুস্থতা বোধ করলে ১০ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হতে ঢাকায় যান।

সোমবার তিনি প্রথমে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরবর্তীতে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এক বিবৃতিতে জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581