বরিশাল রিফিউজি কলোনীর জমি অবৈধ দখলমুক্ত করার নির্দেশ

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২২, ০৫:৫২
  • 416 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২২, ০৫:৫২
  • 416 বার পঠিত
বরিশাল রিফিউজি কলোনীর জমি অবৈধ দখলমুক্ত করার নির্দেশ
৩

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন বরিশাল নগরীর আলেকান্দা রিফিউজি কলোনীর জমি অবৈধ দখলমুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। সোমবার দুপুরে সরেজমিন রিফিউজি কলোনী পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে জমি অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস এবং জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্র্মকর্তা আরাফাত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর আলেকান্দা রিফিউজি কলোনীর ৭.৮০ একর জমির অধিকাংশই বেদখল হয়ে গেছে। সেখানকার বেশ কয়েকটি পুকুর ভরাট করে অবৈধভাবে বসতি নির্মাণ করেছে। এতে পরিবেশ বিপর্যয় হয়েছে। সম্প্রতি বিষয়টি দৃষ্টিগোচর হয় কর্তৃপক্ষের।
এ খবর জানতে পেরে সরেজমিন দেখতে রিফিউজি কলোনী পরিদর্শন করেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক।

এ বিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ওই জমি অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালাবে জেলা প্রশাসন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581