বরিশাল শেবাচিমে মাস্ক পূণঃব্যবহারে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন

  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৬:৩৬
  • 744 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৬:৩৬
  • 744 বার পঠিত
বরিশাল শেবাচিমে মাস্ক পূণঃব্যবহারে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন
৪

শামীম আহমেদ।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণঃব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের অর্থ্যায়নে মেশিনটি চালু
করারয় ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। এরফলে অপচয়রোধ সম্ভব হয়েছে। হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করার পর বুধবার বিকাল থেকে এটি চালু করা হয়।

সংগঠনটির সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র সল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দূরুহ হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের উপযোগী করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়।

আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী তুহিন জানান, এই মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত)
একাধিকবার ব্যবহারের সুযোগ রয়েছে। ইতোমধ্যে যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই মেশিনের সুবিধা পাবেন এবং
পর্যায়ক্রমে জনসাধরনের সুবিধায় ব্যবহার হবে।
এদিকে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন করোনা মোকাবেলা বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছে। কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের
ইন্টার্নী ডক্টর ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ইফতারী বিতরণ করেছে । এছাড়াও করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মি ও রোগীদের স্বজনের মাঝেও ইফতারী বিতরণ অব্যাহত রেখেছে । সংগঠনটি করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সার্বক্ষনিক মেডিকেল (মোবাইল) টিম চালু রেখেছে। আর এসব সেবামূলক কার্যক্রম চলছে নিজস্ব অর্থ্যায়নে ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581