বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রথম মামলা

  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২১, ০৬:৩৪
  • 686 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২১, ০৬:৩৪
  • 686 বার পঠিত
বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রথম মামলা
২

বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অবসরকালীন ছুটিতে থাকা হিসাবরক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে বৈদেশিক সাহায্য সংস্থা ডানিডা প্রকল্পের ঠিকাদার ফিরোজ আলম জোমাদ্দারসহ ১৬ জনকে। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার অভিযোগ তদন্ত করে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।

বাদী জানান, নলছিটি উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় ঠিকাদার ফিরোজ আলম ২৪ লাখ টাকার একটি কাজের প্রায় ১০ লাখ টাকা উত্তোলন করে নেয়। ৪৬ জন দরিদ্র মানুষকে দিয়ে প্রতিদিন জনপ্রতি ৩০০ টাকা মজুরিতে কাজ করানোর শর্ত থাকলেও ঠিকাদার স্ক্যাভেটর মেশিন দিয়ে মাটি কাটেন। যার ফলে দরিদ্র মানুষ অর্থ থেকে বঞ্চিত হয়।

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ওই কাজ স্থগিত এবং বাকি অর্থ আটকে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজ আলম তার (হিসাবরক্ষক) বিরুদ্ধে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ এবং বাকি টাকা ছাড়ে ৫ শতাংশ হারে ঘুষ দাবির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এতে মানহানি হয় বলে দাবি করে এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আগে শুধুমাত্র রাজধানীতেই সাইবার ট্রাইব্যুনাল ছিল। গত জুলাই মাসে ঢাকার বাইরে বরিশালসহ ৮টি বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মঙ্গলবার প্রথমবারের মতো মামলা দায়ের হলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581