বরিশাল | |
স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আওতাধীন ১৪২টি স্থানে নির্ধারিত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সার্বিক কার্যক্রম তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভ্যাটেনারি সার্জন ডা. রবিউল ইসলাম।তিনি জানান, ওয়ার্ডভিত্তিক পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে পশু কোরবানির ক্ষেত্রে সব প্রস্তুতি প্রায় শেষের পথে। কোরবানির পশুর বর্জ্র অপসারণ ও নির্ধারিত স্থানগুলো পরিষ্কার করতে বস্তা ও ব্লিচিং পাউডার পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে।তিনি আরও জানান, নির্ধারিত স্থানের বাইরে কেউ পশু কোরবানি দিলে সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগেই বর্জ্য অপসারণ করতে হবে। আর কোরবানির দিন রাত ৮ টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার টার্গেট রয়েছে। এ কাজ আগেও হতে পারে। আর পুরো পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে সিটি করপোরেশনের ৯০০ শ্রমিক নিয়োজিত থাকবে।