বরিশাল সিটি নির্বাচনে যান চলাচল ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : জুন ১০ ২০২৩, ০১:২৩
  • 267 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১০ ২০২৩, ০১:২৩
  • 267 বার পঠিত
বরিশাল সিটি নির্বাচনে যান চলাচল ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে শনিবার (১০ জুন) থেকে পাঁচদিন বরিশাল নগরীতে অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়াও নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং ভোটারদের ছোট নৌযান চলাচল করতে পারবে। এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কমিশনারের নির্দেশে নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581