বহুল আলোচিত হোলি আর্টিজান হামলার রায় আজ

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৭:৫১
  • 1151 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৭:৫১
  • 1151 বার পঠিত
বহুল আলোচিত হোলি আর্টিজান হামলার রায় আজ
৫

বহুল আলোচিত হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার রায় আজ ঘোষণা করার কথা রয়েছে। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করবেন।

তিন বছর আগে ২০১৬ সালের ১লা জুলাই রাতে ঢাকার গুলশানে ওই অভিজাত বেকারিতে জঙ্গিদের হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হয়।

এসময় তাদের গুলিতে দুজন পুলিশ সদস্যও নিহত হয়। পরে সৈন্যদের কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচজন জঙ্গিও। হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা সারাদেশকে কাঁপিয়ে দিয়েছিল।

হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার দুই বছর পর ২০১৮ সালের ২৩ জুলাই আট জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

মামলার তদন্তে ঘটনার সাথে মোট একুশ জন জড়িত ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ এবং এর মধ্যে ঘটনার দিন ও পরে ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হয়েছে। এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাদের মধ্যে ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হলে তাদের অব্যাহতি দেয়া হয়।

তবে এতে হামলার ঘটনার পর আটক হওয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেয়া হয়েছে।

২৬ নভেম্বর অভিযোগপত্র গঠন করে আদালত। এরপর মামলার শুনানি শুরু হয়। এ পর্যন্ত মামলায় মোট ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা ওই ঘটনায় জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে যাদের ৯ জন ইতালি, ৭ জন জাপান, ৩ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয় নাগরিক। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশও প্রাণ হারায়।

পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী ৫ জনও প্রাণ হারায়। পরে ঘটনাস্থল থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়; যাকে পরবর্তীতে রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে শনাক্ত করা হয়।

হামলাকারীদের মধ্যে অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এরা শিক্ষিত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিবিসি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581