বানারীপাড়ায় নদী ভাঙ্গন পরিবারের মাঝে টিন নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২০, ০৪:৩০
  • 774 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২০, ০৪:৩০
  • 774 বার পঠিত
বানারীপাড়ায় নদী ভাঙ্গন পরিবারের মাঝে টিন নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
২

।

মুজিববর্ষ উপলক্ষে আজ ২৫ আগস্ট প্রতিবন্ধীদের মা‌ঝে হুইল চেয়ার বিতরণ, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন এবং চেক বিতরণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা প্রশাসন বানারীপাড়া এর আয়োজনে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি সমাজসেবার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলা পাবলিক লাইব্রেরীকে ২০ হাজার টাকা চেক উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন জেলা প্রশাসক। পরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া শেখ আব্দুল্লাহ সাদীদ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এসময় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন মোট ২৪ বান টিন এবং ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা, শুকনা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর সমাজসেবা অধিদফতর থেকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রতি জনকে বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক। এদিকে বানারীপাড়া উপজেলার ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া মফিজুর রহমান। পরে সেখানে ইউনিয়ন ভূমি অফিসে ১ টি করে ল্যাপটপ বিতরণ এবং ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক। পরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দূর্গাসাগর দিঘিতে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগান জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, সহকারী কমিশনার ও আরডিসি এএফএম শামীম, এসিআই প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ রায় বানু দুর্গাসাগর নাজির মোঃ সাঈদসহ আরও অনেক উপস্থিত ছিলেন এসময় সেখানে হাঁসের বাচ্চা এবং এসিআই এর পক্ষ থেকে হাসে ঔষধ বিতরণ করেন দুর্গাসাগরে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581