বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৭:০৭
  • 840 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৭:০৭
  • 840 বার পঠিত
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর
৫

বাবা মায়ের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন প্লে­ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বুধবার দুপুরে রাজশাহীর কাজীহাটা এলাকার চার্চ অব বাংলাদেশের নিজস্ব সমাধিতে তাকে সমাহিত করা হয়।

বুধবার সকাল ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজের হিমাগার থেকে শিল্পীর মরদেহ নগরীর কাজীহাটায় চার্চ অব বাংলাদেশ গির্জায় আনা হয়। সেখানে রাখা হয় সকাল ১১ টা পর্যন্ত। এসময় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। সেখানে উপস্থিতি ছিলেন শিল্পীর স্বজন ও সহকর্মীরা। অনেকেই সেখানে ফুলেল শুভেচ্ছায় শিল্পীকে শ্রদ্ধা জানান। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ইথুন বাবু সেখানে উপস্থিত ছিলেন।

এরপর সকাল ১১ টায় নেয়া হয় চার্চ অব বাংলাদেশের নিজস্ব সমাধিস্থলে। নগরীর সার্কিটহাউসের উল্টোপাশের এই সমাধিস্থলেই শিল্পীর বাবা ও মায়ের সমাধি রয়েছে। সেখানেই তাকে সমাহিত করা হয়। এসময় বিশেষ প্রার্থনা শেষে তাকে সমাহিত করা হয়। সেখানে শিল্পীকে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ ক্রিকেটদলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ সাংস্কৃতিকজন, বন্ধু, সহশিল্পীরা। এসময় শিল্পী এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা, কন্যা সংঘা, পুত্র সপ্তক, বোন ডা. শিখা বিশ্বাস, দুলা ভাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581