বার্সেলোনায় থাকছেন না মেসি

  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২১, ১২:৩৬
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২১, ১২:৩৬
  • 765 বার পঠিত
বার্সেলোনায় থাকছেন না মেসি
২

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না লিওনেল মেসির। কাতালান ক্লাবটি একটু আগে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ঘোষণা দিয়েছে, মেসি থাকছেন না।

হঠাৎই যেন পরিস্থিতি পুরো ১৮০ ডিগ্রি বদলে গেল! বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করতে বেতন অর্ধেক কমিয়ে নিচ্ছেন মেসি – এমন খবর কদিন আগেই নিশ্চিত করে জানিয়েছিল ইউরোপের প্রায় সংবাদমাধ্যম। কিন্তু বার্সেলোনার আর্থিক অবস্থার জটিলতার কারণে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হচ্ছিল না।

সেই আর্থিক জটিলতাই শেষ পর্যন্ত শেষ টেনে দিল মেসি আর বার্সার সম্পর্কের। স্প্যানিশ লিগের আরোপ করা বেতনের সীমার মধ্যে বার্সেলোনার বেতনের বিল আগে থেকেই ছিল না, এর মধ্যে মেসির চুক্তি নবায়ন করতে বার্সাকে অসম্ভবকে সম্ভব করতে হতো। এতদিন শোনা গিয়েছিল, বার্সা সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অনেক চেষ্টার পরও ফল এল না।

বার্সা আনুষ্ঠানিকভাবে আজ জানিয়ে দিয়েছে, ‘বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক আর থাকছে না। (স্প্যানিশ লা লিগার নিয়মে আরোপ করা) আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুই পক্ষের সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581