বাড়ির আঙিনায় গাঁজা চাষ

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:২২
  • 736 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:২২
  • 736 বার পঠিত
বাড়ির আঙিনায় গাঁজা চাষ
২

বরিশালের বাবুগঞ্জের একটি বাড়ি আঙিনায় গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১২ টি রোপিত গাঁজার গাছ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে- উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র মো. আল- আমিনের (৩৫) বসতবাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাড়ির মালিক মোঃ আল- আমিনকে আটক করেছে।

শুক্রবার রাত ১০ টার দিকে বাবুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ মিজানুর রহমান।

ওসি মিজানুর রহমান বলেন, বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের একটি বাড়ির আঙিনায় গাঁজা চাষ হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

পুলিশ ওই বাড়ির আঙিনা থেকে ১২ টি বড় সাইজের গাঁজার গাছ তুলে ফেলে এবং সেগুলো জব্দ করা এসব গাছ ৫/৬ মাস আগে রোপণ করা হয়েছে। এ সময় বাড়ির মালিক মো. আল- আমিন আটক করা হয়।

আটকের পরে আল-আমিন পুলিশকে জানিয়েছে- গত ৬ মাস আগে সে পার্বত্য চট্রগ্রামের তার এক বন্ধুুর কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে বাড়ির আঙিনায় রোপন করেন।

এছাড়াও শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পৃথক আর একটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের রাজগুরু গ্রামের ইউসুফ আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581