বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশালে চলছে হেলথ ক্যাম্প

  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৬:১৯
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৬:১৯
  • 775 বার পঠিত
বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশালে চলছে হেলথ ক্যাম্প
২

করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্যান্য জেলার ন্যায়ে বরিশালেও শুরু হয়েছে ফ্র্রি হেলথ ক্যাম্প। প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প টি আগামীকাল শুক্রবার শেষ হবে।

গত ৭ অক্টোবর ২০২০ তারিখ গোপালগঞ্জ থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্পের ভ্রাম্যমাণ দল বরিশাল ছাড়ও দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৪ টি জেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দান করবে বলে জানিয়েছেন প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসান।

এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল শাখা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এই কার্যক্রমে সার্বিক সহায়তায় আজ বৃহস্পতিবার প্রথম দিনে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যাম্পে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা সেবা দেয়ার রেজিষ্ট্রেশন করা হয়েছে।
আগামীকাল শেষ দিনে আরো ৫শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের তত্তবধায়ক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন। তিনি বলেন, এতে বরিশালবাসী ব্যাপক উপকৃত হচ্ছে। আগামী দিনেও এমন উদ্যোগের প্রচেস্টা অব্যাহত থাকবে।
ইনজিনিয়াস হেল্্থ কেয়ারের চেয়ারম্যান প্রফেসর ডাঃ রাশেদুল হাসানের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবদুল্লাহ আল কাফি খান, ডাঃ মোঃ আরমান ফয়সাল, ডাঃ মাহমুদ হাসান, ডাঃ মোঃ সাখওয়াত হোসেন ও ডাঃ কামরুন নাহার অন্তরাসহ ৮ চিকিৎসক সেবা প্রদান করছেন। এছাড়াও বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান ও ডাঃ মাসুম আহমেদ এই ক্যাম্পে প্রয়োজনানুযায়ী চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন।
সেবা কার্যক্রমে প্রায় ১২শ রোগীকে ফ্রি ঔষধ প্রদান করছে অপসোনিন ফার্মা। দু’দিনব্যাপী এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581