বিশ্বকাপের মূল স্কোয়াডে সৌম্য-শরিফুল

  • আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২২, ০৯:২৩
  • 277 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২২, ০৯:২৩
  • 277 বার পঠিত
বিশ্বকাপের মূল স্কোয়াডে সৌম্য-শরিফুল
৩

আইসিসি’র নিয়মানুযায়ী বিশ্বকাপে সুপার ১২-এ সরাসরি জায়গা করে নেয়া দলগুলোর কোনো ইনজুরি ছাড়াই ১৫ই অক্টোবর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ ছিল। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগিয়ে দলে দুটি পরিবর্তন করলো। বাংলাদেশের বিশ্বকাপ দলে যুক্ত করা হলো সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে। দুজনেই ছিলেন স্ট্যান্ডবাই তালিকায়। দল থেকে বাদ দেয়া হয়েছে সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। নিউজিল্যান্ডের মাটিতে সদ্য ত্রিদেশীয় সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়লেন সাব্বির-সাইফুদ্দিন।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের পর বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
তিন বছর পর জাতীয় দলে ফিরে চার ম্যাচ খেলেছেন সাব্বির রহমান রুম্মন। চার ম্যাচে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শেষ পাঁচ টি-টোয়েন্টিতে মাত্র তিন উইকেট পেয়েছেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে অবশ্য বেশি কিছু করার ছিল না সাইফুদ্দিনের। তিন ম্যাচে যথাক্রমে ০, ৩ ও ১ রানে অপরাজিত ছিলেন তিনি।

দল থেকে বাদ পড়ার গুঞ্জন ছিল ইবাদত হোসেনেরও। গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া ইবাদত হোসেন এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে ৪০ রানে ২ উইকেট নেন ইবাদত। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার প্রথম দিকে টিম ম্যানেজমেন্টের ভাবনার বাইরে ছিলেন। এশিয়া কাপ ও গত আরব আমিরাত সিরিজে দলেই ছিলেন না সৌম্য। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের দুটিতে খেলানো হয়েছে স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য সরকারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলার পর সৌম্যর ‘ইনটেন্ট’-এর প্রশংসা করেন কোচ শ্রীধরন। শরিফুল ইসলাম ত্রিদেশীয় সিরিজে ভালো বল করেছেন। তাসকিন আহমেদের সঙ্গে তার কম্বিনেশন ছিল যথেষ্ট ইতিবাচক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581