বিশ্ব ভালবাসা দিবসে.. কুয়াকাটার সৈকতে দুই নারীর নৃত্য

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ০৬:৫১
  • 685 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ০৬:৫১
  • 685 বার পঠিত
বিশ্ব ভালবাসা দিবসে.. কুয়াকাটার সৈকতে দুই নারীর নৃত্য
৮

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / বিশ্ব ভালবাসা দিবসে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে দুই নারী নৃত্য করে মাতিয়েছে আগত পর্যকদের। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। সোমবার শেষ বিকেলে তারা জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে হিন্দি ও বাংলা গানের সাথে তারা নৃত্য করে। এসময় বেশ কয়েজন যুবককে তাদের সাথে নাচতে দেখা গেছে। তাদের নৃত্য উপভোগ করে আগত পর্যটকরা।
পর্যটক আহসান বলেন, বিয়ের পর স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসেছি। ভালবাসা দিবসে সৈকতে এই দুই নারীর নৃত্য ভিন্ন এক অনুভূতি। এ দিবসটি স্মরণে থাকবে। অপর এক পর্যটক রেবেকা ইসলাম বলেন, ভালাবাসা দিবস এটি একটি ভিন্ন রকম বিনোদন। খুব ভাল লেগেছে। আমরাও মজা করেছি।
স্থানীয় টুরিজম ব্যবসায়ি আবুল হোসেন রাজু বলেন, বিশ্ব ভালবাস দিবস উপলক্ষে এই দুই নারী ঢাকা থেকে স্ব-পরিবারে দু’দিন আগে কুয়াকাটায় বেড়াতে আসে। তারা একটি হোটেলে অবস্থান নেয়। সোমবার শেষ বিকেলের দিকে তারা লাল শাড়ি পড়ে সৈকতে ঘুরতে আসেন। এসময় একটি আইসক্রিম বিক্রেতার সাউন্ড বক্সের গানের সাথে দু’জনেই নৃত্য করেন। পর্যটকসহ স্থানীয় লোকজনের ভিড় দেখে সেখানে যাই। দেখতে পাই তাদের নৃত্য। তবে ওই দুই নারীর নাম বলতে পারেনি তিনি।
কুয়াকাটা প্রেসক্লাব সাধারন সম্পাদক কাজী সাইদ বলেন, ভালবাসা দিবসে কুয়াকাটায় কোন ধরনের অনুষ্ঠান ছিলোনা। তবে সোমবার সূর্যাস্ত আগমুর্হুতে সৈকতে দুই পর্যটক নারী নৃত্য দেখে আগত পর্যটকরা মুগ্ধ হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারি পুলিশ সুপার মো.আবদুল খালেক বলেন, এমন একটি বিষয় শুনেছি। ভালবাসা দিবসে সৈকতে পর্যটকরা বিনোদন করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581