একনেকে উন্নয়ন প্রকল্প বাতিল

বিসিসির নির্বাহী প্রকৌশলীকে দায়ী করে শোকজ

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১৫:১০
  • 915 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১৫:১০
  • 915 বার পঠিত
বিসিসির নির্বাহী প্রকৌশলীকে দায়ী করে শোকজ
১

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রায় ১১শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদিত না হওয়ায় এর দায় চাপানোর চেষ্টা চলছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামানের ওপর। তার গাফেলতিতে ওই প্রকল্প একনেকে বাতিল হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার আনিসুজ্জামানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 
নগরীর সড়কসহ অন্যান্য উন্নয়নের জন্য প্রধামন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রস্তাবিত ওই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ছিলেন তিনি। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে রাজী হননি।

বিসিসির দায়িত্বশীল সুত্রে জানা গেছে, এ বছরের শুরুতে একনেকের সভায় নানা অসঙ্গতির কারণে বিসিসির দেওয়া প্রায় ১১শ কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে যায়। পরে করপোরেশন থেকে সেটি সংশোধন করে ৬৯০ কোটি টাকার প্রকল্প পূনরায় মন্ত্রনালয়ে পাঠানো হয়।

সুত্র আরও জানায়, নগরীর ৮০ ভাগ সড়ক যানবহন চলাচলের অনুপযোগী এবং চলতি মাসে কয়েক দফায় নগরী জোয়ারের পানিতে ডুবে জনগণের চরম ভোগান্তি হওয়ায় বিসিসি’র উচ্চ পর্যায় থেকে অসন্তোষ দেখা দেয়। ১১শ কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হলে উন্নয়ন কাজ করে এই ভোগান্তি এড়ানো যেত বলে মনে করেন তারা। অনুমোদন না হওয়ার নেপথ্যে আনিসুজ্জামানের গাফিলতি রয়েছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। এমনকি ওই প্রকল্প যাতে অনুমোদন না হয় এ জন্য প্রকৌশলী আনিসুজ্জামান উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ত্রুটিবিচ্যুতি করেছেন বলে শোকজে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে আনিসুজ্জামানকে একাধিকবার ফোন কল দেওয়া হলেও সাড়া মেলেনি। সমকাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581