বিসিসির সাবেক মেয়র, বিএনপি নেতা আহসান হাবিব কামালের ৭ বছর কারাদন্ড

  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৫:৪৭
  • 751 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৫:৪৭
  • 751 বার পঠিত
বিসিসির সাবেক মেয়র, বিএনপি নেতা আহসান হাবিব কামালের ৭ বছর কারাদন্ড
২

টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপির সাবেক মহানগর সভাপতি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে সাবেক মেয়র কামাল ও ৫ নম্বর আসামি বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেনকে কোটি টাকা অর্থদ- দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত বাকিরা হলেন- সাবেক বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেস্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুনের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে সংস্থাটির জালপ্যাড প্রস্তুত করে ভুয়া দরপত্রের মাধ্যমে ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ চলতি হিসাব খোলে।

ওই হিসাবে টেশিস থেকে পারওয়া চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ দেখায় এবং পরস্পর একে অপরের সহযোগীতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করে।

যে ঘটনায় দুদকের উপপরিচালক আব্দুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এরপর ২০১১ সালের ১৯ জুলাই দুদকের উপ-পরিচালক আব্দুল বাছেত ও সহ-পরিচালক এম এইচ রহমতউল্লাহ আদালতের অভিযোগপত্র জমা দেন। আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581