বিসিসি নয়, বিআরটিএর লাইসেন্সের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০৪:০২
  • 575 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০৪:০২
  • 575 বার পঠিত
বিসিসি নয়, বিআরটিএর লাইসেন্সের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ
৪

স্টাফ রিপোর্টার ॥ বিসিসি থেকে নয় বিআরটিএর লাইসেন্স দিতে হবে। এ দাবিতে গতকাল বরিশাল নগরীতে সড়ক আটেকে বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারি চালিত রিকসা চালকরা। সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের নীতিমালা ২০২১ অনুযায়ী দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে চাঁদাবাজি ও প্রতারণা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে বরিশালে।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এতে শত শত ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক অংশ নেন। আর সড়ক বন্ধ থাকায় টরম বিটাকে পড়ে নগরবাসী।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হচ্ছে প্রতিনিয়ত। ক্ষমতাসীন দলের লোকজন শ্রমিকদের বিচ্ছিন্ন করতে এমনটা করছে। রোববার দুপুরে বিআরটিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল।
লোহার পোল এলাকায় প্রচার চালানোর সময় চাঁদাবাজি মামলার আসামিরা বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের ওপর হামলা চালায়।’
মনীষা বলেন, ‘খেটে খাওয়া মানুষদের নির্যাতন করে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী যখন ব্যাটারিচালিত যানবাহন বৈধ সেহেত্এু সব যানবাহনে বিআরটিএর দ্রুত লাইসেন্স দেয়ার দাবি জানাচ্ছি।’সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিআরটিএ বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581