বিয়ে না করে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস ॥ বরগুনায় এনএসআই অফিসের গাড়িচালক আটক

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২১, ০৭:৪৫
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২১, ০৭:৪৫
  • 753 বার পঠিত
বিয়ে না করে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস ॥ বরগুনায় এনএসআই অফিসের গাড়িচালক আটক
২

এনএসআই অফিসের গাড়িচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার লাকুরতলা এলাকার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক গাড়িচালকের নাম জাহিদুল ইসলাম এনএসআইয়ের বরগুনা অফিসে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে না করে গত ১ এপ্রিল থেকে বরগুনার লাকুরতলা এলাকায় ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন জাহিদুল। নানান টালবাহানায় বিয়ে না করায় ওই নারী বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআইয়ের সহকারী উপ-পরিচালক লুৎফর রহমান।
লুৎফর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ নারীসহ জাহিদুলকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, এনএসআই কার্যালয়ের গাড়িচালক জাহিদুল বিয়ে না করে ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন। ওই নারীর মাধ্যমে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে খবর দেন।
বরগুনার এনএসআইয়ের সহকারী উপ-পরিচালক ওই নারী এবং জাহিদুলের সঙ্গে কথা বলে তাদের বিবাহ না হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581