বি‌সি‌সির উ‌দ্যো‌গে ওয়া‌র্ডে ওয়া‌র্ডে জীবানু নাশক স্প্রে

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৮:৪৪
  • 789 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৮:৪৪
  • 789 বার পঠিত
বি‌সি‌সির উ‌দ্যো‌গে ওয়া‌র্ডে ওয়া‌র্ডে জীবানু নাশক স্প্রে
৪

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রধানসড়কসহ বর্ধিত ওয়ার্ডসমূহের অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
গত তিনদিনধরে চলমান এই কার্যক্রমে পানিবাহী গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে করার কাজ চলছে।
শুক্র ও শনিবার ২৮ হাজার করে এবং গতকাল রবিবার ৪০ হাজার লিটার নগরীর প্রানকেন্দ্র সদর রোড, গীর্জ্জা মহল্লা, হাসপাতাল রোড, বটতলা,আমতলা, বাংলা বাজার, পলাশপুর কলোনী, ২২ নং, ২৩, ২৪ এর একাংস, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে বিসিসির পানি বিভাগের কর্মীরা তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করেছে।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে
শুক্রবার থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। পরে তা পর্যায়ক্রমে বরিশালে নগরীর বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে। বিসিসির পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক জানান তিনদিন ধরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।
তিনি আরো জানান, মেয়রের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ন সড়কের মোড়ে হাত ধোয়ার কার্যক্রম চালু রয়েছে। গোটা নগরী স্প্রে করার জন্য তাদের কর্মী ও গাড়িগুলো নিয়োজিত রয়েছে। চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে এ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581