বু‌ড়িগঙ্গায় লঞ্চডু‌বি: ১৩ ঘণ্টা পর ১ জন জীবিত উদ্ধার

  • আপডেট টাইম : জুন ২৯ ২০২০, ২৩:৫৪
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৯ ২০২০, ২৩:৫৪
  • 819 বার পঠিত
বু‌ড়িগঙ্গায় লঞ্চডু‌বি: ১৩ ঘণ্টা পর ১ জন জীবিত উদ্ধার
২

বু‌ড়িগঙ্গা নদীর সদরঘাটের শ্যামবাজার উ‌ল্টিগঞ্জ প‌য়ে‌ন্টে লঞ্চডু‌বির ঘটনায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দি‌কে একজনকে জীবিত উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার নাম সুমন (৩২)। তা‌কে মিটফোর্ড হাসপাতা‌লের কেজুয়া‌লি‌টি বিভা‌গে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

সংশ্লিষ্টরা জানায়, সোমবার রাত দশটার দিকে টিউবের সাহায্যে লঞ্চটি ভাসিয়ে তোলা হয়। এমন সময় সবাইকে চমকে দিয়ে লঞ্চের এক কোণা থেকে বেরিয়ে আসেন এই ব্যক্তি।

সুমনকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন জানান, উদ্ধার হওয়া ব্যক্তিটি ইঞ্জিন রুমে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ইঞ্জিন রুম এয়ারটাইট হওয়ায় সেখানে পানি প্রবেশ করে না। ১০টা ১০ মিনিটের দিকে কুশন পদ্ধতি ব্যবহার করে জাহাজ ভাসানোর চেষ্টা করা হলে সম্ভবত ইঞ্জিনরুম খুলে যায়। সে সময় তিনি বের হয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।

প্রসঙ্গত, সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন স্থানীয়রাও।

এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নারী, ৩ জন শিশুসহ ৩২ জন যাত্রীর মর‌দেহ উদ্ধার করা হ‌য়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581