ব‌রিশালে হোম কোয়ারাইন্টা‌নের রো‌গির সংখ্যা ২ হাজার

  • আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১৩:৫২
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১৩:৫২
  • 798 বার পঠিত
ব‌রিশালে হোম কোয়ারাইন্টা‌নের রো‌গির সংখ্যা ২ হাজার
৪

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার থেকে কিছুটা বেড়েছে, আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা হয়েছিল ৪১১ জনকে।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন। বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বরিশালে নতুন ৩৯ জনসহ ৩৯৫ জন, পটুয়াখালীতে নতুন ৩০৭ জনসহ ৫৮৭ জন, ভোলায় নতুন ২৪ জনসহ ২৭২ জন, পিরোজপুরে নতুন ৫৪ জনসহ ৩০৩ জন, বরগুনায় নতুন ৪৪ জনসহ ২৬৪ জন ও ঝালকাঠিতে নতুন ১৬ জনসহ ১৬১ জনকে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন ২ জনসহ ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে বরিশাল বিভাগে গত ১০ মার্চ থে‌কে এ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করেছেন ২৮৬ জন ও গত ২৪ ঘণ্টায় শেষ ক‌রেছেন ১৩৬ জন। হোম কোয়ারেন্টিন থেকে মোট ছাড়পত্র পাওয়াদের মধ্যে বরিশাল জেলায় ৯১ জন, পটুয়াখালীতে ৬৪ জন, পিরোজপুরে ৩৬ জন, বরগুনায় ৬৩ জন ও ঝালকাঠিতে ৩২ জন রয়েছে। বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা ১ হাজার ৯৯৪ জনের অধিকাংশই প্রবাসী।

এছাড়া বরগুনা ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা তিন জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য পরিচালক বলেন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে। আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে আমাদের সার্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর সেবক-সেবিকা, চিকিৎকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকশন সরঞ্জাম (পিপিই) এরইমধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্টদের শঙ্কার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, সর্দি-কাশি ও জ্বরের রোগীকে দেখার জন্য হাসপাতালগুলোতে আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলোর টিকিট কাউন্টারে গেলেই এ বিষয়ে তথ্য পাবেন রোগীরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581