ব‌রিশাল ফরচু‌নে তা‌মিম, ইফাফ, তাস‌কিন, শুক্কুর

  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৩:৫৬
  • 843 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ০৩:৫৬
  • 843 বার পঠিত
ব‌রিশাল ফরচু‌নে তা‌মিম, ইফাফ, তাস‌কিন, শুক্কুর
২

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে।
‘এ’ গ্রেডে থাকা মুস্তাফিজুর রহমানকে প্রথম ডাকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহী শুরুর ডাকে দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। শীর্ষ গ্রেডের আরেক ক্রিকেটার, করোনাভাইরাস আক্রান্ত হয়ে আপাতত আইসোলেশনে থাকা মাহমুদউল্লাহকে দ্বিতীয় রাউন্ডে দলে নিয়েছে খুলনা।

দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে নিয়েছে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা ও মেহেদি হাসানকে নিয়েছে রাজশাহী।

ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে হয়েছে এই ড্রাফট।

‘এ’ গ্রেডে থাকা ৫ ক্রিকেটারের পারিশ্রমিক এই টুর্নামেন্টে ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ টাকা, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘বি’ গ্রেডে ৪ লাখ টাকা। ৫টি দল স্কোয়াডে নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার।

তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ঢাকা দলে নিয়েছে তরুণ আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে, খুলনা নিয়েছে ইমরুল কায়েস ও পেসার হাসান মাহমুদকে। রাজশাহী এই দুই রাউন্ডে ডেকেছে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানকে, চট্টগ্রাম মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে, বরিশাল ডেকেছে তাসকিন আহমেদ ও সম্প্রতি প্রেসিডেন্ট’স কাপে দারুণ পারফর্ম করা ইরফান শুক্কুরকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581