ব‌রিশা‌লে আম্পানে ক্ষ‌তিগ্রস্ত‌দের পা‌শে সেনাবা‌হিনী

  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৯:৫৮
  • 823 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৯:৫৮
  • 823 বার পঠিত
ব‌রিশা‌লে আম্পানে ক্ষ‌তিগ্রস্ত‌দের পা‌শে সেনাবা‌হিনী
২

গত ২০ মে বাংলাদেশের অন্যান্য নদী উপকূলীয় জেলাগুলাের মতো বরিশালেও আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে সহায়-সম্বল ও ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অগণিত মানুষ। এমনই ক্ষতিগ্রস্ত ১৪৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।ঘূর্ণিঝড় মােকাবিলায় শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশন সম্পূর্ণ সময় তৎপর ছিল। ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে বরিশাল জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি (ডিএমটি) দূর্যোগ মােকাবিলা দল ও ১টি স্পেশাল টিম গঠন করা হয়েছিল যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এছাড়াও ঘূর্ণিঝড় মােকাবেলায় ৬২ ইস্ট বেঙ্গল কর্তৃক বরিশাল জেলার সকল বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করেছে।

ঘূর্ণিঝড়ে বরিশাল জেলার প্রায় ৮ লাখ জনসংখ্যা দূর্যোগের শিকার হয়,বিধ্বস্ত হয় প্রায় ২৫ হাজার ঘর-বাড়ি, প্রায় ৬ হাজার হেক্টর জমির ক্ষতিসহ চিংড়ির ঘের ও মাছের খামার প্লাবিত হয়।

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ হতে বরিশাল জেলার ১৪৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী, স্যালাইন, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নগদ অর্থ প্রদান করা হয়।

পাশাপাশি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া ১০টি ঘর ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আশফানের তত্ত্বাবধানে মেরামত করে দেয়া হয়।
বাংলা নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581