ব‌রিশা‌লে ২ মাই‌ক্রোবা‌সে ২৬ যাত্রীর ঢাকা যাবার চেষ্টা, অতপর,,,

  • আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ১৪:৫২
  • 1050 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ১৪:৫২
  • 1050 বার পঠিত
ব‌রিশা‌লে ২ মাই‌ক্রোবা‌সে ২৬ যাত্রীর ঢাকা যাবার চেষ্টা, অতপর,,,
৪

স্টাফ রি‌পোর্টার/ ব‌রিশা‌লে মাই‌ক্রোবা‌সে ক‌রে ঢাকায় যাবার চেস্টাকা‌লে ২টি মাই‌ক্রোবাস আটক ক‌রে ভ্রাম্যমান আদালত। এসময় চলক ও যা‌ত্রি‌দের কাছ থে‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়। আজ সকাল সা‌ড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল মহানগরীর রুপাতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এসময় নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত সেনা সদস্যদের সহযোগিতায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রী বহনকারি ঢাকাগামী দুইটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ট্রাক আটক করা হয়। একটি মাইক্রো বাসে দুই পরিবারের ১৪ জন এবং আরেকটি মাইক্রোবাস মোট ১২ জন যাত্রী গাদাগাদি করে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন। প্রথম মাইক্রোবাসে দুই পরিবারের দুই কর্তা এবং চালক ও তার সহযোগী প্রত্যেককে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা, দ্বিতীয় মাইক্রোবাসে দশজনকে একই আইনে এক হাজার টাকা করে দশ হাজার টাকা এবং পিকআপ ট্রাকের চালককে একই আইনে এক হাজার টাকা সহ সর্বমোট পনের হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রাণসংহারী করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব রক্ষা করে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581