ভোলার গ্যাস বিদেশী কোম্পানি দিয়ে উত্তোলন করা হলে বরিশালের মাটি ফুঁলবাড়িয়ায় পরিনত হবে- ডাঃ মনিষা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২০, ০৪:৩৯
  • 718 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২০, ০৪:৩৯
  • 718 বার পঠিত
ভোলার গ্যাস বিদেশী কোম্পানি দিয়ে উত্তোলন করা হলে বরিশালের মাটি ফুঁলবাড়িয়ায় পরিনত হবে- ডাঃ মনিষা
২

শামীম আহমেদ ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেছেন, বরিশালের ভোলার গ্যাস কোন প্রকার অশুভ চুক্তির মাধ্যমে বিদেশী কোম্পানীর হাতে তুলে দেওয়া হয় তাহলে বৃহত্তর বরিশাল বিভাগে কঠোর হরতালের মত কর্মসূচি দিয়ে সবকিছু অচল করে দেয়ার পাশাপাশি বরিশালের মাটি দিনাজপুরের ফুঁলবাড়িয়ায় পরিনত হবে।

 

তিনি আরো বলেন আমরা দেশীয় সম্পদ রক্ষার করার জন্য একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানীদের এদেশ থেকে বিতাড়িত করেছি।
এখন সেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের অবৈধ সরকার আজ তারা নতুন করে দেশীয় গ্যাস সম্পদ বিদেশীদের হাতে তুলে দিয়ে কুটি কুটি টাকা লুটপাঠের পায়তারা চালাচ্ছে। এই গ্যাস সম্পদের উপর আওয়ামীলীগের একার কোন অধিকার নাই। এই সম্পদের উপর দেশের সকল নাগরীকের অধিকার রয়েছে। তাই এই বরিশালের গ্যাস সম্পদ রক্ষার করার জন্য বৃহত্তর বরিশাল বাশীকে ঐক্যবদ্ধভাবে সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানান।

 

মঙ্গলবার (২৩ই) সেপ্টেম্বর বাসদ বরিশাল জেলা কমিটির আয়োজনে বেলা ১২টায় প্রচন্ড বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সমাজতান্ত্রিকদল বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব
রুমনের সভাপতিত্বে ভোলার গ্যাস বিদেশী কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা দেয়া চলবে না, দেশীয় মালিকানা নিশ্চিত করে ভোলার গ্যাস দেশীয় কোম্পানি দিয়ে উত্তোলন করা সহ বরিশাল বিভাগে গ্যাস ভিত্তিক কলকারখানা নির্মাণ করে কর্মসংস্থান নিশ্চিত করার তিনটি দাবী নিয়ে একর্মসূচি পালন করেন তারা।

 

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব ডঃ মনিষা চক্রবর্তী,বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রফ্রন্ট নেতা মাহিন প্রমুখ। মনিষা এসময় বলেন, দেশীয় কোম্পানি ছাড়া ভোলার গ্যাস কোন বিদেশী কোম্পানিকে দিয়ে উত্তোলন করতে দেয়া হবে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581