ভোলার সাবেক এমপি মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল
আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১৫:১৫
952 বার পঠিত
আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১৫:১৫
952 বার পঠিত
ভোলার সাবেক এমপি মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল
দৌলতখান (ভোলা) প্রতিনিধি।। ভোলা-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর ৩০মার্চ ভোর ৫ঃ১০ ঘটিকার সময় দৌলতখানে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ২মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ জোহর মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল গভীর শোক প্রকাশ করেছেন। ইহা ছাড়াও দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহি অফিসার জীতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ বিভিন্ন ধর্মীয়,...
৫
দৌলতখান (ভোলা) প্রতিনিধি।। ভোলা-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর ৩০মার্চ ভোর ৫ঃ১০ ঘটিকার সময় দৌলতখানে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ২মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ জোহর মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল গভীর শোক প্রকাশ করেছেন। ইহা ছাড়াও দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহি অফিসার জীতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।