ভোলায় অস্ত্র-গুলি সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৪:৪৯
  • 723 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৪:৪৯
  • 723 বার পঠিত
ভোলায় অস্ত্র-গুলি সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৩

ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গত কাল রাতে ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার(৪২), পিতা- মৃত দাইমুদ্দিন শিকদার, সাং- চর আনন্দ, বর্তমান ঠিকানা- পূর্ব ইলিশা, ৮ নম্বর ওয়ার্ড, থানা- ভোলা সদর,জেলা- ভোলা ।
আবুল বাশার শিকদারকে সন্ত্রাস ও নাশকতা করার প্রাক্কালে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, ৪(চার) রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ প্রায় ২৫ টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে।
উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামী বাদশা শিকদার এর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581