ভোলায় বিধবাকে গণধর্ষণ
ভোলা প্রতিনিধি।। ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পিছনে গণধর্ষণের শিকার হয়েছে এক বিধবা নারী। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ধর্ষিতা মহিলা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই নারী মধ্য জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত জামাল এর স্ত্রী। তিনি বাংলাবাজার এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত। দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার উপ-শহর বাংলাবাজার থেকে অটোরিক্সা যোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন ওই মহিলা। হালিমা খাতুন কলেজ গেইটের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা যোগে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিছুটা যাওয়ার পর ওই মহিলা অটোরিক্সা থামিয়ে বাচ্চাদের জন্য কিছু...