মরিনিওকে বরখাস্ত করল রোমা

  • আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২৪, ০৪:১৪
  • 201 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২৪, ০৪:১৪
  • 201 বার পঠিত
মরিনিওকে বরখাস্ত করল রোমা
৫

২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছেন, গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে রোমার সঙ্গে জোসে মরিনিওর বিচ্ছেদ ঘটে গেল। মরিনিও ও তাঁর পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। ২০২১ সালের মে মাসে ক্লাবের ৬০তম কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল রোমা।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্লাবে আসার পর থেকে তাঁর আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা এএস রোমার সকলের পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’

২০২১ সালের এপ্রিলে টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পরই মরিনিও যোগ দিয়েছিলেন রোমায়। কনফারেন্স কাপ আর ইউরোপা লিগে সাফল্য থাকলেও সিরি ‘এ’তে রোমা খুব একটা ভালো করতে পারেনি। মরিনিও যোগ দেওয়ার পর শেষ হওয়া দুটি লিগেই রোমা শেষ করেছে লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। চলতি মৌসুমেও অবস্থা ভালো নয়। লিগে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। জয় পায়নি সর্বশেষ তিন ম্যাচে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581