মহিপুরে প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২০, ০৫:৩১
  • 834 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২০, ০৫:৩১
  • 834 বার পঠিত
মহিপুরে প্রতিবন্ধী  দিবস পালিত
২

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ “কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকশই বিশ্বগড়ি” এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পটুয়াখালী মহিপুর ইউনিয়নে ২৯তম আর্ন্তজান্তিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মহিপুর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি মহিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্তর গিয়ে শেষ হয়। র‌্যালিতে মহিপুর সূর্যমুখী উন্নয়ন প্রতিবন্ধী সংস্থার সদস্যরা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মহিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে মহিপুর সূর্যমুখী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো.বেলাল হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজি। বিশেষ অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদ সচিব আব্দুর রাজ্জাক, রিও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.সাইদুর রহমান, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নাসির উদ্দিন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম,এবং প্রগতি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোসা. লিজা প্রমূখ।
সভায় বক্তারা বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ হিসেবে গড়ে তুলার গুরত্ব তুলে ধরেন। সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. বেলাল হোসেন বলেন, আজ প্রতিবন্ধী দিবসে সরকারের কাছে বলতে চাই আমাদের ভাতা যেন ৭৫০টাকা থেকে ৫০০০ হাজার টাকা করে দেওয়া হয়। এবং সকল ক্ষেত্রে যেন প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581