বামনায় কলেজের অফিস সহকারী খুন ॥ ভাগ্নে গ্রেপ্তার

  • আপডেট টাইম : মে ২১ ২০২১, ০৭:২৪
  • 862 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২১ ২০২১, ০৭:২৪
  • 862 বার পঠিত
বামনায়  কলেজের  অফিস সহকারী খুন ॥ ভাগ্নে গ্রেপ্তার
২

বরগুনার বামনায় নিখোঁজের তিনদিন পর গোলাম মোস্তফা (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) সকালে উপজেলার ডৌয়াতলা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গোলাম মোস্তফা ডৌয়াতলা এলাকার আবদুর রহিম জোমাদ্দারের ছেলে এবং ডৌয়াতলা ডিগ্রি কলেজের অফিস সহকারী ছিলেন। তার মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাগ্নে মিজানুর রহমানকে আটক করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৮ মে) রাতে নিখোঁজ হন নিহত গোলাম মোস্তফা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বামনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডৌয়াতলা এলাকার চৌকিদার বাড়ি সংলগ্ন খালে নিহত গোলাম মোস্তফার মরদেহ প্রথমে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ খাল থেকে উদ্ধার করে পুলিশ। মাথাসহ নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের ভাগ্নে মোহাম্মদ মিজানুর রহমানকে আটক করা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581