মা‌টির ব্যাং‌কে জমা‌নো টি‌ফি‌নের টাকা জেলা প্রশাস‌কের ত্রান তাহ‌বি‌লে দিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র

  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৭:০৪
  • 821 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৭:০৪
  • 821 বার পঠিত
মা‌টির ব্যাং‌কে জমা‌নো টি‌ফি‌নের টাকা জেলা প্রশাস‌কের ত্রান তাহ‌বি‌লে দিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র
৪

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে / পৃথিবীতে শতবছর পরে আসে কোন না কোন মহামারী তখন শেষ করে দিয়ে যায় , আবার পৃথিবীটাকে শিখিয়ে যায় অনেক কিছু। যেমনটি শেখালো এই শিশু শিক্ষার্থী । প্রতিদিনের স্কুলের টিফিনের টাকা বাচিয়ে সেই অর্থ তুলে দিল বরিশালের করোনা কাজে ব্যবহারের জন্য। আজ ৩ মে রবিবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশাল সরকারি জিলা স্কুলের প্রভাতী (ক) শাখার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নবনীল নন্দী তার স্কুলের টিফিনের জমানো মাটির ব্যাংকের ১৯৪৭ টাকা জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে তুলে দেন করোনা কাজে ব্যবহারের জন্য। এসময় উপস্থিত ছিলেন নন্দীর মা শিউলি দাস। নবনীল তার মা বাবার এক মাত্র সন্তান, তারা বরিশাল সিটি কর্পোরেশন এর ২ নম্বর ওয়ার্ড জালিয়া বাড়ির পোল এলাকায় বসবাস করেন। নবনীল এর বাবা আশীষ কুমার নন্দী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন । মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত আছেন। নবনীলের পড়াশোনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ সে একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করেন। তার এই টিফিনের টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের ২০০০০৩৪৬৪ হিসাব নং সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে। এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, এই ছোট্ট শিশু শিক্ষার্থী যে মানবিকতা দেখালো তা একটি নজির হয়ে থাকবে সরকারের পাশাপাশি সবাই এভাবে এগিয়ে এলে করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581