যারা ত্রান নিয়ে দুর্নীতি করবে সরকার তাদের ছাড় দিবে না- সচিব সামছুর রহমান

  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১৭:১১
  • 853 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ১৭:১১
  • 853 বার পঠিত
যারা ত্রান নিয়ে দুর্নীতি করবে সরকার তাদের ছাড় দিবে না- সচিব সামছুর রহমান
৫

পটুয়াখালী প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান বলেছেন বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের মহামারি চলছে। এ মহামারি সময় অসহায় কর্মহীন দরিদ্র অসহায় মানুষের ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করবে, সরকার তাদেরকে ক্ষমা করবে না। যারা দুর্নীতি করবেন, তারা পদ হারাবেন এবং শাস্তিও ভোগ করবেন।

তিনি গতকাল ২৭ এপ্রিল সোমবার সকাল ১০.৩০ মিঃ সময় আ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের প্রভাবে কর্মহীন বিভিন্ন পেশার শ্রমিকদের জন্য জেলা প্রশাসন আয়োজনে ৬৫৫ জন শ্রমিককে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ হুশিয়ারী করেন। তিনি বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে মানুষ মারা যাচ্ছে। এ সংক্রমন প্রতিরোধে দেশে লকডাউন চলছে। এ লকডাউনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ কর্মহীন
মানুষকে সরকার অর্থ ও খাদ্য সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একজন মানুষও যাতে না খেয়ে মারা যায়, সেজন্য সরকার সারাদেশে সকল কর্মহীন মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হয়েছে। অসহায় ও গরীব মানুষের ত্রান নিয়ে যারা দুর্নীতি করবে তাদের কোন ছাড় নাই। মানুষ যতোদিন কর্মহীন থাকবে ততোদিন সরকার সহায়তা দিবে বলে আশ্বাস দেন পটুয়াখালী জেলা ত্রান বিতরন ও পর্যবেক্ষন কমিটির দায়িত্ব প্রাপ্ত সচিব সামছুর রহমান।

সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এর উপস্থাপনায় ত্রান বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম
সরোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনম আমিনুল হক মামুন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান পটুয়াখঅলী জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব মোঃ সামছুর রহমান জেলা প্রশাসক দরবার হলে ত্রান বিতরন ও পর্যালোচনা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581