রাবনাবাদ চ্যালেনের মাছ ধরা ট্রলার ডুবি।। নিখোঁজ-১

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ২০:৪০
  • 1073 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ২০:৪০
  • 1073 বার পঠিত
রাবনাবাদ চ্যালেনের মাছ ধরা ট্রলার ডুবি।। নিখোঁজ-১
২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৯ফেব্রæয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ চ্যালেনের মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় মাসুম সরদার (৪০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে অপর একটি মাছ ধরা ট্রলারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আফেজ সরদারের ছেলে। বুধবার সকাল থেকে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডুবে যাওয়া ট্রলারের উদ্ধারকৃত জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইরাতে রাবনাবাদ নদীতে জাল ফেলে নয় জেলে ট্রলার নোঙর করে ঘুমাচ্ছিলেন। এসময় নাম বিহীন অপর একটি মাছ ধরা ট্রলার এসে নোঙর করা ট্রলারটিকে ধাক্কা দেয়। সাথে সাথেই ট্রলারটি ডুবে যায়। পাশে থাকা অন্য একটি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের আট জেলেকে উদ্ধার করলেও জেলে মাসুম সরদারকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পায়রা বন্দর নৌ-পুলিশের ফারি ইনচার্জ সঞ্জয় মন্ডল বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়েছি। উদ্ধার হওয়া জেলেদের তথ্যমতে ওই ট্রলারে নয় জন জেলে ছিল। এদেরে মধ্যে আট জনকে তাৎক্ষনিক উদ্ধার করা হয়েছে। আর স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ জেলের উদ্ধার কার্যক্রম অব্যহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
লালুয়া ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ঘটনা স্থলে ইউনিয়ন পরিষদের সদস্যদের পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনকে ট্রলার ডুবির ঘটনা অবহিত করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581