লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতের স্বজনরা পেলেন আর্থিক সহায়তা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২২, ০০:২৮
  • 296 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২২, ০০:২৮
  • 296 বার পঠিত
লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতের স্বজনরা পেলেন আর্থিক সহায়তা
৪

দি বরিশাল ডেস্ক।। ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড। ডি এন এ পরীক্ষার মধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া ১৪ নিহতের পরিবারকে দেড় লাখ টাকা করে মোট ২১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ অনুদানের চেক প্রদান করেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, চাকরি জীবনে এমন মর্মান্তিক দৃশ্য আমি দেখিনি। এমন মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্টরা ছাড়া এর কষ্ট কেউ অনুভব করতে পারবে না। এরই অংশ হিসেবে এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। লঞ্চ দুর্ঘটনা থেকে এড়াতে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে। প্রয়োজনে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

গত বছরের ডিসেম্বর মাসের ২৩ তারিখ মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। আগুনে দগ্ধ হয়ে মারা যায় ৪৯ যাত্রী।

যার মধ্য থেকে ২৬ যাত্রীর মরদেহের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অন্য ২৩ মরদেহের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর নমুনা সংগ্রহ করে রেখে বরগুনা সদর উপজেলার পোটকাখালী গণকবরে অজ্ঞাত পরিচয় দাফন করা হয়। দাফন করা ২৩ মরদেহের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য ৪৭ জন স্বজনের নমুনা সংগ্রহ করে ঢাকা সিআইডির একটি প্রতিনিধি দল। সিআইডি থেকে চলতি বছরের জুলাই মাসে অজ্ঞাত পরিচয় দাফন হওয়া ১৪ মরদেহের পরিচয় শনাক্ত করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581