শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন হচ্ছে!

  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২২, ০৪:৪৬
  • 463 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২২, ০৪:৪৬
  • 463 বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন হচ্ছে!
৫

২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করবে সরকার। তবে তার আগেই ছুটি দুই দিন করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুক্রবার (১২ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পলিটেকনিক শিক্ষক সমিতির ‘জাতীয় সম্মেলন ও পলিটেকনিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কিনা ভাবা হচ্ছে, তবে এই মুহূর্তে বলতে পারছি না।’ কারিগরি শিক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি শিক্ষাকে মর্যাদাপূর্ণ করতে হবে। কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তি আছে সেটি দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে। আরও বেশি শিক্ষার্থীকে নিয়ে আসতে হবে। যখন জনপ্রিয়তা পাবে গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে, তখন খুব স্বাভাবিকভাবে সম্মান নিয়ে চিন্তা করতে হবে না।
আগে ঘোষণা করা হয়েছিল, নতুন শিক্ষাক্রম অনুযায়ী, আগামী বছর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। সম্প্রতি শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে এ কথা বলেছিলেন। এখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিগগির শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা ভাবা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় মূলত এখন দুই দিন সাপ্তাহিক ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটি এক দিন। এ জন্য বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের বেশির ভাগ বিদ্যালয়ে এক দিন সাপ্তাহিক ছুটি থাকে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581