শীর্ষে বরিশাল

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ০৫:০৩
  • 756 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ০৫:০৩
  • 756 বার পঠিত
শীর্ষে বরিশাল
২

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দারুণ এক জয় পেলো ফরচুন বরিশাল। এতে ভিক্টোরিয়ানদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নিলো সাকিব আল হাসানের দল। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৩২ রানে জয় পায় বরিশাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে বরিশালের সংগ্রহ ছিল ১৫৫/৫। জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনিংস শেষ হয় ১২৩/৯-এ।

দশম ওভারে হুট করেই নাজমুল হোসেনকে বোলিংয়ে আনলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিজে তখন দুই বাঁহাতি মঈন আলী ও মুমিনুল হক। নাজমুলের অফ স্পিন ‘ফাটকা’টা কাজেও লেগে গেল। শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দিলেন মঈন, ৮৮ টি-টোয়েন্টির ক্যারিয়ারে তৃতীয় উইকেটটি পেলেন নাজমুল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সাকিব যা করতে চেয়েছেন, সফল হয়েছেন তাতেই।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব খেলেছেন ৩৭ বলে ৫০ রানের ইনিংস, দলের সর্বোচ্চ স্কোর সেটিই। এরপর বল হাতে ফিরিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাসকে। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। সাকিবময় ম্যাচে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৫ রান তোলা বরিশাল কুমিল্লাকে হারিয়েছে ৩২ রানে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে তারা। মাঝে সিলেট সানরাইজার্সের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতেই যা একটু ছন্দপতন হয়েছিল বরিশালের। সেটি বাদ দিলে সাকিবের দল জিতল টানা ৪টি ম্যাচ। অন্যদিকে ৭ ম্যাচে এটি দ্বিতীয় হার ইমরুলের কুমিল্লার।
বিপিএলের শুরু থেকেই বরিশালের ভাবনার কারণ ছিল টপ অর্ডারের ব্যাটিং। আজ প্রধান কোচ খালেদ মাহমুদ ও অধিনায়ক সাকিবের মুখে হাসিই ফুটিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আলো ছড়ানো এ ডানহাতি আজ ২৫ বলে করেছেন ৪৫ রান, ৪টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়। ৮ বলে ১০ রান করে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে ক্যাচ দিয়ে ক্রিস গেইল ফিরলেও মুনিমের ব্যাটিংয়ে ঝোড়ো শুরু পায় বরিশাল। শেষ পর্যন্ত মঈনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, তবে ততক্ষণে ৮ ওভারে ৬৯ রান তুলে ফেলেছে বরিশাল। অবশ্য এর আগেই তানভীরের দ্বিতীয় শিকার হয়েছেন নাজমুল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581