শেবা‌চিম ক‌রোনা ওয়ার্ড/ চার‌দি‌নে তিন রো‌গির মৃত্যু

  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১০:৩৯
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১০:৩৯
  • 812 বার পঠিত
শেবা‌চিম  ক‌রোনা ওয়ার্ড/ চার‌দি‌নে তিন রো‌গির মৃত্যু
১

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে।

রোববার দুপুরে এবং গত শুক্রবার গভীর রাতে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুই রোগী উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে গত চার দিনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন রোগীর মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৩১ জন মারা যান। ২৩ জনই মারা যান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া করোনা শনাক্ত রোগী মারা যান ৮ জন। তাঁদের মধ্যে তিনজন পটুয়াখালীর, বরগুনার দুজন, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে মারা যান একজন করে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মারা যাওয়া ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে বেলা ১টা ৪০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল বিভাগে গত বুধবার থেকে করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়। এটা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে গত ছয় দিনেই শনাক্ত হয়েছে ১২১ জনের, যা মোট শনাক্তের ৩৫ দশমিক ৭৯ ভাগ। আজ নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সসহ ১৫ জন রয়েছেন। এ ছাড়া পিরোজপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন, বরগুনায় পাঁচজন ও পটুয়াখালী জেলায় একজন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে পুলিশের ২০ জন ও তাদের পরিবারের আরও তিনজন মিলিয়ে ২৩ জন এবং ৪২ জন রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী। এ পর্যন্ত মারা গেছেন সাতজন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও এরপর থেকে বাড়ছে। ১ থেকে ১৮ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর বাড়তে থাকে। তবে গত বুধবার থেকে সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581