শেবা‌চিম হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন পুলিশ সদস্য

  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ০৯:৩২
  • 805 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ০৯:৩২
  • 805 বার পঠিত
শেবা‌চিম হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন পুলিশ সদস্য
১

বরিশাল শেবা‌চিম হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন সোহেল মাহমুদ নামে এক পুলিশ সদস্য। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে।

হাসপাতালটির পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল সোহেল মাহমুদের। রাত ৯টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। রাত ১১টার পর থেকে আকস্মিকভাবে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

সোহেল করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান ডা. বাকির।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, সোহেল মাহমুদের অকালমৃত্যুতে আমরা শোকাহত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581