সড়ক দুর্ঘটনায় বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক নিহত

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২৩, ০৪:৪৬
  • 197 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২৩, ০৪:৪৬
  • 197 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক নিহত
৬

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক জিয়াউল আহসান শামীম (৫২)। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. হেলাল উদ্দিন।

নিহত শামীম নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চৌমাথা এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

প্রত্যক্ষদর্শী সৌদিয়া পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক ইমাম হোসেন জানান, শামীম মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তিনি সড়কের বাম পাশে ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী মোটরসাইকেল উল্টোদিকে আসলে শামীমের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পর শামীম মারা যান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581